ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে আজ কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল; হাঁটবেন মমতা- অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভিনরাজ্যে বাঙালি হেনস্তা! আজ তার প্রতিবাদেই কলকাতায় মিছিল। ফের রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ১টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।

কলকাতার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি করেছে তৃণমূল। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’ আজ প্রতিবাদে পথে নামবেন তিনি।

এদিকে এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে কলকাতা। রাস্তায়র দুপাশে পাহারায় থাকবেন হাজারেরও বেশি পুলিশ কর্মী। এছাড়াও আজ জেলায় জেলায়ও প্রতিবাদ কর্মসূচি থাকবে তৃণমূলের।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*