ঝাড়খন্ডে গত দুদিনে দুই ফুটবলার সহ ১২ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন

Spread the love

রোজদিন ডেস্ক: ঝাড়খন্ডে গত দুদিনে বজ্রপাতে দুই ফুটবলার সহ ১২ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।
পশ্চিম সিংভূমে তুরামদি গ্রামে খেলার সময় দুই তরুণ ফুটবলার সাহিল রাজ সামাদ (৩২) ও পন্দেরাম সামাদ (২৫) প্রাণ হারান। বর্ষা শুরুর আগেই রাজ্যে গত দুদিন বজ্রপাতে বার জন নিহত ও আঠার জন আহত হয়েছেন। ছাতরা, পালামৌ ইত্যাদি জেলায় প্রবল বৃষ্টি, বজ্রপাতে মানুষের প্রাণ গেছে। বঙ্গোপসাগরে উদ্ভুত আবহাওয়ার দরুণ রাজ্যে বজ্রপাত হচ্ছে বলে আবহাওয়া বিদ রা মনে করেন। আগামী ২৮ জুন রাজ্যে পুরোপুরি বর্ষা আসার সম্ভাবনা। তার আগে বিক্ষিপ্ত ভাবে প্রবল বৃষ্টি, বজ্রপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*