রোজদিন ডেস্ক : দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুই বিমানের ধাক্কায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। দুপুরের ব্যস্ত সময়ে আচমকাই রানওয়েতে চলার সময় আকাশ এয়ার ও স্পাইস জেটের দুই বিমান পরস্পরকে ধাক্কা দেয়। এর ফলে একটি বিমানের ডানা ভাঙে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই বিমানের কয়েক শো যাত্রী।
সূত্রে র খবর, আকাশ এয়ারের হায়দ্রাবাদগামী বিমানের সঙ্গে ধাক্কা লাগে লেহ থেকে আসা স্পাইস জেটের বিমানের। এই বিপত্তির ফলে কিছুক্ষণের জন্য সংশ্লিষ্ট রুটের উড়ান পরিষেবা ব্যাহত হয়।
কিভাবে এই ঘটনা হল, ডিজিসিএ রিপোর্ট চেয়েছে। যান্ত্রিক ত্রুটি, নাকি কর্মীদের গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে।
উড়ালপুলে ট্যাক্সিতে আগুন :
দিল্লির ব্যস্ত আজাদপুর উড়াল পুলে আজ বিকেলে একটি ট্যাক্সিতে আগুন লাগে। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কোন হতাহতের খবর নেই।

Be the first to comment