মুখ্যসচিব-সহ পদস্থ আধিকারিকদের বদলি কমিশনের, হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন ঘোষণার রাত থেকেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ পদস্থ আধিকারিকদের ব্যাপক হারে বদলি করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ও তাঁর দল। এর প্রতিবাদে প্রথমে কলকাতা উচ্চ আদালত ও পরে শীর্ষ আদালতে গেছে রাজ্য। আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ এই সংক্রান্ত আবেদনে হস্তক্ষেপ করলেন না। এর আগে উচ্চ আদালত ও এই বদলি সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল।
রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, সরকারের সঙ্গে কোন পরামর্শ না করেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অন্যান্য রাজ্যেও এই পদক্ষেপ নেওয়া হয়। এই ছাড়া নির্বাচনের আগে কিছুটা হলেও স্বছতা, নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
আপাতত তাঁরা এই বিষয়ে কোন হস্তক্ষেপ করছেন না।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচার পতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চের এই সিদ্ধান্তে অবশ্য খুশি নয় রাজ্য।
যেভাবে নির্বাচন ঘোষণার রাতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে, এরপরও বদলি করা হয়েছে বহু আইএএস, আইপিএস-সহ বহু আধিকারিককে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রীও।
আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ না করলেও প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আইনগত প্রশ্নে এই মামলা বিচারাধীন রাখা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*