পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। আর্টিকল ১৪২ অর্থাৎ সংবিধানের ১৪২ তম অনুচ্ছেদ অনুসারে বিশেষ ক্ষমতা প্রয়োগ করল শীর্ষ আদালত।
  2. সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনালে  নিষ্পত্তি হলেও ভোট দেওয়া যাবে। পশ্চিমবঙ্গে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে, আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হবে। তার দুদিন আগে অর্থাৎ যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল নাম নিষ্পত্তি হলে সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে হবে।
  3. এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আজ আমার থেকে খুশি আর কেউ নন।’
  4. লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ করার তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘এর ফলে দেশের কোনও অংশই বঞ্চিত থাকবে না।’
  5. উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন তিনি।
  6. মাথাভাঙার সভা থেকে মমতা বলেন, ‘আমাদের সময়ে তো রাজনৈতিক হিংসা হয়নি। যখনই দেখি নির্বাচন কমিশনের অধীনে ভোট হয়, ল অ্যান্ড অর্ডার কমিশনের অধীনে চলে যায়, তখনই দেখি কোচবিহারে গোলমাল হচ্ছে। রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে বলব। আজকে আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। আপনারা ভাবছেন আগামিকাল কিন্তু আমার হাতেই থাকবে। মাথায় রেখে দিন। বাংলার লোক বাংলায় ভালো থাকুন।’
  7. কলকাতায় বিজেপির ‘যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ’ কর্মসূচিতে অংশ নিয়ে নিজের পুরনো দল তৃণমূলের সরকারকে বিঁধেছেন লিয়েন্ডার।
  8. শুক্রবার বিকেল চারটেয় লোকসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি হবে ৷ তার আগে ১৫-১৬ ঘণ্টা ধরে হবে আলোচনা।
  9. বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রান্তিকা এলাকায় কে বা কারা লক্ষ্মণের একটি অশ্লীল ছবি পোস্টারের মত সাঁটিয়ে দিয়েছে বিভিন্ন দেওয়ালে।
  10. সল্টলেক সেক্টর ৫ মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা তিন পুরুষ এবং এক মহিলা আহত।
  11.  বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের খাতড়ার মেঝারিগোড়া গ্রামের কাছে বুধবার রাতে এক দুর্ঘটনায় মৃত হল  উদ্ধব বাউরি-র। বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি খাতড়ার দাঁড়শোল গ্রামে।
  12. স্ট্রংরুমে পোস্টাল ব্যালট ঢোকানোর সময় কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন? এই অভিযোগ তুলে জেলা নির্বাচনী আধিকারিক (জেলাশাসক)-এর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার।
  13. ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় আইএসএফ কর্মীদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে।
  14. উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুনে মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং। শর্ট সার্কিটের জেরেই পেট্রোল মজুদের ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
  15. দিল্লি বিমানবন্দরে ২টি বিমানের সংঘর্ষ। বৃহস্পতিবার সেখানে স্পাইসজেটের একটি বিমানের সঙ্গে আকাশ এয়ারলাইন্সের একটি বিমানের সংঘর্ষ হয়। ২টি বিমানেরই ক্ষতি রয়েছে। ঘটনায় হতাহত হননি কেউ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*