নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের, দুদিন আগে ট্রাইবুনালে নিষ্পত্তি হলেও দেওয়া যাবে ভোট

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলার ভোট নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আদালতের এই রায়ের ফলে এ রাজ্যে ভোটের দু’দিন আগেও ট্রাইব্যুনাল কোনও বিচারাধীন ভোটারের নামে ছাড়পত্র দিলে, তাঁরা চলতি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। বাংলার এসআইআর নিয়ে মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল। সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন ১৪২ নং অনুচ্ছেদ প্রয়োগ করে কমিশনকে এই বিশেষ নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সংশোধিত নির্দেশে সুপ্রিম কোর্ট আরও বলেছে, আগামী ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট ভোটার এবার ভোট দিতে পারবেন। তবে এর জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*