জোর করে ধর্মান্তকরণের অভিযোগ, গ্রেফতার ১৪

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-জোর করে ধর্মান্তকরণের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এ বার তাঁদের সঙ্গে পাক-যোগ খুঁজে পেলেন তদন্তকারীরা।

আগ্রার পুলিশ কমিশনার জানিয়েছেন, তরুণ-তরুণীদের মগজধোলাই করে ইসলামে ধর্মান্তরিত করতেন অভিযুক্তরা। তাঁদের সঙ্গে পাকিস্তানের কয়েকজন ব্যক্তির যোগাযোগের সূত্রও পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে আগ্রা থেকে নিখোঁজ হয়ে যান দুই তরুণী। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চাঞ্চল্যকর সব ছবির হদিশ মেলে। কোনও ছবিতে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনওটায় আবার হ্যান্ড গ্রেনেড। ঘটনার তদন্তে নেমে ধর্মান্তকরণ গ্যাংয়ের খোঁজ পায় পুলিশ। একযোগে ছয় জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*