রোজদিন ডেস্ক :
আমেরিকার দীর্ঘতম শাট ডাউন এবার উঠছে! গত ৪৩ দিন ধরে চলা এই দীর্ঘতম শাটডাউন শেষ করার পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
গতকাল এই বিষয়ে ভোটাভুটিতে সমঝোতা চুক্তির পক্ষে ২২২টি ও বিপক্ষে ২০৯টি ভোট পড়ে। ছয়জন ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় আপাতত শাটডাউন সমস্যা কাটছে বলে প্রকাশ। আমেরিকার শাটডাউনের ইতিহাসে এটিই দীর্ঘতম, এর ফলে ওই দেশে বহু সরকারি কর্মী বেতন পাননি, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়, অনেকে ছাঁটাইও হন।এর ফলে দেশব্যাপী উদ্বেগ, দুশ্চিন্তার ছড়িয়ে পড়ে। আপাতত শাটডাউন উঠে যাওয়ার খবরে স্বস্তি ফিরেছে আমজনতার মনে।

Be the first to comment