Uttar Pradesh: গোরখপুরে বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ জন নিহত, আহত নয়জন,চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের গোরখপুরে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন নয়জন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, ট্রাক্টর ট্রলি তে করে ছয় ফুটের দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় আচমকা ই এর লোহার অংশ ওপর দিয়ে যাওয়া হাই টেনসন তারে লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।
আহতদের অবস্থা স্থিতিশীল। তাঁদের চিকিৎসা চলছে। শোভাযাত্রায় সঙ্গে যাওয়া দুই পুলিশ কনস্টেবলের এক জন ও সামান্য আহত হন।
রাজ্য প্রশাসন এই ঘটনায় ওই দুই কনস্টেবল, বিদ্যুৎ দফতরের একজন লাইনম্যান ও একজন জুনিয়র ইঞ্জিনিয়ার কে সাসপেন্ড করেছে। স্থানীয় মানুষের অভিযোগ, শোভাযাত্রার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল, রাজাহি তে ট্রলি যাওয়ার সময় তা চালু হয়ে দুর্ঘটনা হয়।
নিহত দের পরিবার এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া র দাবিতে কিছুক্ষণ পথ অবরোধ করেন। আধিকারিক দের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। নেমেছে গভীর শোকের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*