Vedanta Group রাজ্যে বিনিয়োগে আগ্রহী, ৫ নভেম্বর নয়া শিল্পনীতি রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক: বেদান্ত শিল্প গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহী। দেশের বিভিন্ন রাজ্যে তাঁদের বিনিয়োগ থাকলেও এখানে তেমন পরিবেশ না থাকায় বিনিয়োগে আগ্রহী ছিল না তারা। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়ে বলেন, এবার তারা এখানে ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।।এইদিন বেদান্ত গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনিল আগরওয়াল নবান্নে মুখ্যমন্ত্রী র সঙ্গে দেখা করেন। পরে মুখ্যমন্ত্রী জানান,আসানসোলে উনি একটি সংস্থা করতে চান। সেখানে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে।
আগামী ৫ নভেম্বর রাজ্যের নয়া শিল্পনীতি প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই বিষয়ে কয়েকজন মন্ত্রীর গোষ্ঠী করা হয়। মূলত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায় এতে মুখ্য ভূমিকা নেন। শিল্প নীতির খসড়ার ওপর মন্ত্রীরা মতামত দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*