দুপুর ২টো পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যান চলাচল জানিয়ে দিল পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : আজ, রবিবার সকাল থেকে ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই নির্দিষ্ট সময়ে যান চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। বিজ্ঞপ্তিতে পুলিশের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার জন্য এই কাজ প্রয়োজন। জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই উদ্যোগ ভবিষ্যতে সবার নিরাপত্তা নিশ্চিত করবে। রবিবার সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ হবে। ওই সময়ে কলকাতার দিকে আসা পণ্যবাহী যানগুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা ব্রিজ, ওল্ড বালি ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আবার, যাত্রীবাহী গাড়ি কাজীপাড়া, জি টি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে।

অন্যদিকে, এজেসি বোস রোড বা জিরাট আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী যানবাহনগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে পাঠানো হবে। কেপি রোড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট রোড হয়ে একই পথে চালানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*