রোজদিন ডেস্ক : আজ রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া। ক্রমশ শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। বৃষ্টি কমলে ফের বাড়বে তাপমাত্রা। এরই মধ্যে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। গাল্ফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এটি আপাতত উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে।
এদিকে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে উত্তরবঙ্গে কয়েক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া, পরিষ্কার হবে আকাশ। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে। বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।

Be the first to comment