রোজদিন ডেস্ক : আত্মনির্ভর ভারত গড়তে তিনি যে বদ্ধপরিকর ফের তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানে স্বদেশী অস্ত্রে শান দিয়ে তিনি বলেন, সম্প্রতি জি ২০, সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের তিনি দেশে তৈরি বিভিন্ন শিল্পকর্ম উপহার দিয়েছেন। এর মাধ্যমে বিশ্বের সামনে ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই তাঁর মুখ্য উদ্দেশ্য ছিল। দক্ষিণ আফ্রিকা, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ইত্যাদি দেশের প্রধানমন্ত্রীদের দেওয়া সব উপহারই ভারতের বিভিন্ন দেশে তৈরি, বৈশিষ্ট্যপূর্ণ বলে তিনি জানান। এর মধ্যে তামিলনাড়ু, কেরালা, রাজস্থান, তেলেঙ্গানা শিল্পীদের তৈরি অপুর্ব শিল্পকলা আছে।
দেশবাসী ও তাঁর “ভোকাল ফর লোকাল” আহবানে সাড়া দিয়েছেন। এতে খুশি প্রধানমন্ত্রী। আসন্ন ক্রিসমাস উৎসবেও এই কথা মনে রাখতে তিনি সবাইকে আহবান জানান।
মন কি বাত অনুষ্ঠানে তিনি বন্দে মাতরমের দেড়শো বছর, রাম মন্দিরে তাঁর পতাকা উত্তোলন ইত্যাদি কথাও বলেন।
এক ভারত, শ্রেষ্ঠ ভারতের চেতনায় উদবুদ্ধ হতে সবাইকে আহবান করেন।

Be the first to comment