রোজদিন ডেস্ক : তাঁদের বিরুদ্ধে কংগ্রেস মনস্কতার অভিযোগ তুলে দিনের পর দিন চরম হেনস্থা করা হচ্ছে। গত বছর লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন অজুহাতে বন্ধ করা হয় তাঁদের বেতনও। আনা হয় পকসো আইনে অভিযোগ। ব্যবস্থা করা হয় মিথ্যা সাক্ষ্যেরও।। কলকাতা উচ্চ আদালতের রায়ে তাঁদের বেতন দান ও কাজে পুনর্বহালের নির্দেশও কার্যকর হয়নি। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার দুই চতুর্থ শ্রেণির মহিলা কর্মী শিবানি সাহা ও গীতা চৌধুরী-কে এই দুর্বিষহ পরিস্থিতি থেকে রেহাই এর ব্যবস্থা নিতে খোদ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠিতে দুই মহিলা কর্মীর চরম হেনস্থা নিয়ে উদবেগ ব্যক্ত করে অধীর চৌধুরী আরও বলেন, কাজ বন্ধ থাকায় তাঁরা চরম আর্থিক সংকটে আছেন। এমন কি সাহায্য চাইতে গেলে তাঁদের অশালীন ও অনৈতিক সমঝোতার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আগামী ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বহরমপুর সফরে যাবেন। ওই সময় পুরসভার অসহায় দুই মহিলা কর্মীর চাকরি ও বেতন পুর্নবহাল ও তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য ব্যবস্থা নিতে তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন।

Be the first to comment