রাজ্যে এসআইআরের কাজ এক মাস বৃদ্ধির আর্জি কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস রাজ্যে এসআইআরের কাজের সময়সীমা এক মাস বৃদ্ধি করার আর্জি জানালো। আজ এই মর্মে রাজ্যের সিইও-কে চিঠি দিয়ে এর মাধ্যমে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবেদন করেছেন তাঁরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের পক্ষে দলের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি চিঠিতে জানান, এখন ও বহু মানুষ এনুমারেশন ফর্ম পাননি, অনেকে তা পূরণ করে জমা দিতে পারেননি ইত্যাদি। মৃত, অনুপস্থিত প্রমুখদের তালিকা প্রতিটি বুথের সামানে টাঙিয়ে দেওয়ার তিনি দাবি করেন। যা সিইও-র ওয়েবসাইটেও দেখা যাবে।
বিএলও-দের রাজনৈতিক চাপ, ডিজিটাইজেসন করা ইত্যাদি নিয়েও তিনি উদবেগ ব্যক্ত করেন।আশুতোষ চ্যাটার্জির দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারই প্রথম এই কাজের মেয়াদ বৃদ্ধির দাবি করেছিলেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে বলেন, এসআইআর নিয়ে বিএলও-দের চূড়ান্ত চাপ সৃষ্টি করা হয়। শুধু এই রাজ্য নয়, সারা দেশেই এক ই ছবি। এই ভোটার তালিকা নির্ভুল হওয়া নিয়েও তিনি সংশয় ব্যক্ত করেন। নির্বাচন কমিশনকে সামনে রেখে আদতে মোদি – শাহর ইচ্ছা পূরণ হচ্ছে। এসআইআর নিয়ে চূড়ান্ত অব্যবস্থা হচ্ছে বলেও তিনি তোপ দাগেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এসআইআরের কাজের সময়সীমা যখন বৃদ্ধি করাই হল, এই কাজ আগে করলে এত মূল্যবান জীবন অকালে ঝরে যেত না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*