আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা; কি জানালো আবহাওয়া দফতর!

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। পাঁচ জেলায় নামছে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি,  সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে, থাকবে বজ্রপাতের সম্ভাবনা। জানালো আলিপুর আবহাওয়া দফতর।
সাতাশে জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে বেশি বৃষ্টি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*