We will do it, প্রধানমন্ত্রীর নয়া ধ্বনি!

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁর প্রশাসক জীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল, “আমরা এটা করবো। ” (We will do it)। দেশের সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক মাত্রায় তুলে নিয়ে যাওয়া ই যে তাঁর প্রধান লক্ষ্য, তার ইঙ্গিত দেন। আজ দিল্লিতে তিনি বলেন, স্বাধীন তার শতবর্ষে, ২০৪৭ সালের মধ্যে দেশ কে বিকশিত ভারত হিসাবে গড়ে তুলবেন তাঁরা। আগামী দিনে মহাকাশে যাবেন ভারতীয় নভশ্চর রা, অলিম্পিক আয়োজন করবে দেশ, তৃতীয় বিশ্বের শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা হবে। এই সব কিছুই তাঁরা করবেনই বলে প্রত্যয়ের সঙ্গে জানান প্রধানমন্ত্রী।

বেশ কয়েক বছর আগে রাজ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আওয়াজ তুলেছিলেন, ডু ইট নাউ,, কোন কাজ ফেলে না রেখে তা সঙ্গে সঙ্গে করার ওপর জোর দিয়েছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেও শোনা গেল, তাঁরা দেশ কে বিকশিত করার লক্ষ্যে যা করার করবেন।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন তিনি। এরপর ধরেছেন দেশের হাল। তাঁর সেএই পঁচিশ বছরের প্রশাসনিক যাত্রা পূর্তিতে এক দীর্ঘ ভাষণে তিনি আরও বলেন, যাঁরা তাঁর বিরোধিতা করেছিলেন, তাঁরা ই তাঁকে গণতন্ত্রের শক্তি চিনিয়েছেন। তাঁর সমালোচক রা তাঁকে নিজের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন।
এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন, যা দেশবাসীর অশেষ আশীর্বাদের ফল বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*