টিএমসি-র অধ্যাপক নেত্রী কৃষ্ণকলি বসুর (Krishnakali Basu)প্রয়াণে শোক মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : শাসক দলের শিক্ষা মহলের বিশিষ্ট নেত্রী কৃষ্ণকলি বসু (Krishnakali Basu) প্র‍য়াত। তাঁর অকাল প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি ওয়েবকুপার সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক ও শিক্ষামহলে শোকের ছায়া নামে। দীর্ঘদিন তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। গতকাল শেষ নিশ্বাস ফেলেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেন, আমার বহুকালের প্রিয় সহকর্মী কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি মর্মাহত। ওনার অভাব চিরদিন অনুভব করব।

মুখ্যমন্ত্রী তাঁর পরিবার পরিজনকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রয়াত কৃষ্ণকলি বসু রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে পড়াতেন। শাসক দলের গুরুত্বপূর্ণ এই নেত্রীর মৃত্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ তাঁর সহকর্মীরা  শোক ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*