রোজদিন ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক, নামী ইংরেজি পত্রিকার সম্পাদক সঙ্কর্ষণ ঠাকুরের (Sankarshan Thakur) জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৬৩। তাঁর অকাল প্রয়াণের খবরে সংবাদ জগত, রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি তাঁর একটি অস্ত্রোপচার হয়। আজ গফরগাঁও এর এক হাসপাতালে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।
তাঁর মৃত্যুতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Joyram Ramesh), প্রেস ক্লাব অফ ইন্ডিয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তি, সংগঠন গভীর শোক ব্যক্ত করেছেন।
রাজনৈতিক ক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য সঙ্কর্ষণ ঠাকুর সংবাদ জগতে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন। তার সাংবাদিকতায় ছিল মাটির ঘ্রাণ। তার কলমে গ্রামের বাস্তব ছবি ফুটে উঠত। এমন একজন সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, বস্তুবাদী, রাজনৈতিক পর্যবেক্ষক সাংবাদিককে হারিয়ে শোকস্তব্ধ সংশ্লিষ্ট মহল।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (Press Club of India) এক শোকবার্তায় তার পরিবার, সহযোগীদের পাশে থাকার কথা বলেছেন।
বিশিষ্ট সাংবাদিক সঙ্কর্ষণ ঠাকুর এর অকাল প্রয়াণে শোক ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বলেন, ওনার এই আকস্মিক অকাল প্রয়াণে তিনি স্তম্ভিত। সমসাময়িক রাজনৈতিক ইতিহাস লেখায় ওনার বিশেষ অবদান ছিল। অত্যন্ত মেধাবী এই সম্পাদক, সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহকর্মীদের তিনি গভীর সমবেদনা জানান

Be the first to comment