রোজদিন ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Rekha Gupta) ওখানকার দুর্গাপূজার মন্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narandra Modi) ছবি রাখতে নির্দেশ জারি করার খবরে তপ্ত এই রাজ্য রাজনীতিও। শাসক তৃণমূল কংগ্রেস এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে। তাদের কথায়, দুর্গাপূজা হোল অসুরবধ। আগামী বছর বিধানসভা নির্বাচন -এ ” প্রকৃত অসুর ” বিজেপি কে পরাস্ত করতে তারা আহবান জানিয়েছেন।
টিএমসি র আরও অভিযোগ, এক সময় বিজেপি বলত, এই রাজ্যে দুর্গাপূজা করতে দেওয়া হয় না৷ এখন তারাই দুর্গা পুজা-সহ দেবদেবীকে ক্ষমতার লোভে কলঙ্কিত করছে।
দিল্লির মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে তারা তীব্র ধিক্কার জানান।

Be the first to comment