রোজদিন ডেস্ক : বন্যা কবলিত উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে ডবল ইঞ্জিনের (double engine) সরকারকে ডবল বিপর্যয়-এর সরকার তকমা দিল এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, যোগী আদিত্যনাথ (yogi adityanath)-এর সরকার বুলডোজার দিয়ে সব কিছু ভাঙ্গতে যত তৎপর, রাস্তাঘাট তৈরি-সহ উন্নয়নের কাজে ততই পিছিয়ে। ওরা নিজেদের অহংকারী প্রচারে কোটি কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু প্রসূতি মা-দের নিরাপদে প্রসবের ব্যবস্থাও করতে পারে না।
বন্যা কবলিত উত্তরপ্রদেশে প্রসূতি মা-দের নৌকা, ট্রাক্টর, আশ্রয় স্থলগুলিতে অস্বাস্থ্যকরভাবে প্রসব করতে বাধ্য করা হচ্ছে বলে তারা তোপ দাগেন।
রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, গেরুয়া শিবির এর সঙ্গে শাসক দলের টক্করও তুঙ্গে উঠছে। আগামীতে তা আরও বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment