এবার করোনায় তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ! সতর্ক বার্তা কেন্দ্র ও রাজ্যের..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– করোনা সংক্রমণ ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। যার জেরে ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩৬৪। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী চিন্তার বিষয়। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৩৮-তে, যা পশ্চিমবঙ্গকে বর্তমানে সারা দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে।
এর আগে এই তালিকায় ছিল কেরল, দিল্লি ও মহারাষ্ট্র। তবে এখন কেরল (১৪৮৭) ও দিল্লি (৫৬২)-র পরেই রয়েছে পশ্চিমবঙ্গ (৫৩৮)। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫ হাজারের দোরগোড়ায়, যার ফলে উদ্বেগ বাড়ছে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*