পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নেপালে ২৫ টি জেল ভেঙে প্রায় ১৫ হাজার বন্দি উধাও।
  2. নেপালের কয়দি উধাও হওয়ায় উদ্বেগের কারণ ভারতে। যেকোনো সময় বাংলা বিহার উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে কয়েদিরা ভারতের ঢুকতে পারে।
  3. নেপালি বন্দিদের ভারতে ঢোকা নিয়ে সতর্ক ভারতীয় সেনাবাহিনী।
  4. সেনাবাহিনীর গুলিতে নিহত পাঁচজন কয়েদি।
  5. আরএসএস প্রধান মোহন ভাগবতের জন্মদিনে বিশ্ব আত্মীয়তা বসুধৈব কুটুম্বকমের ঐতিহ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  6. আজ নিজের সংসদীয় কেন্দ্র রায়বেরেলিতে রাহুল গান্ধী। এখানকার বচনভবনে দিশা বৈঠকের সভাপতিত্ব করতে গিয়ে উন্নয়ন কার্যের সমীক্ষা এবং এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন রাহুল।
  7. পুরো দেশে ভোট চোর গদ্দি ছোড় স্লোগান আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ভারতের যুব সম্প্রদায় ঠিকভাবে বুঝে নিন দেশে ভোট চুরি করে সরকার হচ্ছে। এটাই সত্যি। আমরা গ্যারান্টি দিচ্ছি এর প্রমাণ দেব। বিজেপির লোকেরা উত্তেজিত হচ্ছেন এটা শুনে, যখন হাইড্রোজেন বোমা আসবে কি করবেন বললেন  লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  8. সুশীলা কারকি না কুলমান ঘিসিং কে হবে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। সুশীলা কার্কির নামেই সিলমোহর বসতে চলেছে।
  9. কিন্তু কে এই কূলমান ?? জামশেদপুরের রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যা বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে পরিচিত সেখানকার ইঞ্জিনিয়ার কুলমান। তিনি নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে লোডশেডিং থেকে নেপালকে মুক্তি দেন।
  10. তবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পাশ করা সুশীলা কার্কি এখন প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেক এগিয়ে।
  11. নেপালের মতো বাংলাতেও গণঅভ্যুত্থান হওয়া উচিত বললেন বিজেপি নেতা অর্জুন সিং।
  12. তার বিরুদ্ধে এফআইআর হল স্থানীয় থানায়। তৃণমূল বলল অর্জুন এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে। উনি পাগলের প্রলাপ বকছেন।
  13. সেনার প্রতি অপমানের প্রতিবাদে মেয়ো রোডে প্রাক্তন সেনা কর্তাদের অবস্থান। অবস্থান মঞ্চে গেলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  14. ডেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির লিখলেন, আর কবে আর কবে? কবে এই তানাসাহি থেকে আমরা মুক্তি পাবো। যদিও পরে তিনি বলেন আমি সমগ্র দেশের কথা বলতে চেয়েছি।
  15. কলকাতায় খুব বড় নারী পাচার চক্রের পর্দা ফাঁস। বটতলা থানা এলাকায় পুলিশ ৯ জন নাবালিকা ও এক বৃদ্ধাকে উদ্ধার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*