আমার দেখা…

Spread the love

ভাস্কর ঘোষাল ।।

ভূপেন হাজারিকা।  লোক সংগীতের প্রতিষ্ঠান।  আমার সঙ্গে পরিচয় ১৯৯৭। আমি তখন খুব ছোট। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আর বিভিন্ন জায়গায় লিখি।

আমি তখন সাপ্তাহিক বর্তমান-এ সংস্কৃতি পাতায় অ্যাসাইনমেন্ট পেলে লিখতাম। এই লিখতে লিখতে আনন্দোলোক – এ ডাক পেলাম। আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ভূপেন হাজারিকা।

আমি তখন মনে মনে ভয় থরথর করে কাঁপছি। ওতো বড় শিল্পী। আমার সেই বয়সে। যেতে তো হবে। অ্যাসাইনমেন্ট যখন। সাহস করে গেলাম।

এক মিনিটে আমার ভয় কেটে গেলো। আমি ভেবেছিলাম ওনাকে কথা দিয়ে জয় করতে হবে। উনি আমায় জয় করে নিলেন। কি অমায়িক একজন মানুষ। এতো বড় শিল্পী। কোনও প্রকাশ নেই।

তারপর আমি বললাম ইন্টারভিউ-র জন্য প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছি। তিনি বললেন কি হবে প্রশ্ন করে

‘লোকসংগীত আপন ঐতিহ্য ‘- এটাই আমার উত্তর।

আমার সঙ্গে সেই দিন এই কথা দিয়ে শেষ হয়। আমি এখনও মনে করি ওনার আমাকে বলা শেষ কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*