রোজদিন ডেস্ক, কলকাতা:-১৪ জুন থেকে পূর্ব ভারতে সক্রিয় হবে মৌসুমী বায়ু, এমনই স্বস্তির পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসমভবন। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া-বদলের ইঙ্গিত। ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে।
দক্ষিণের প্রায় সব জেলাতেই হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। ২০ জুনের মধ্যে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে শনিবার পর্যন্ত বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, আবার কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Be the first to comment