রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার রাতেই শিলং নিয়ে আসা হয়েছে স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত সোনম রঘুবংশীকে। গাজিপুর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পরে আজ, বুধবারই, সোনমকে তোলা হবে শিলং আদালতে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে শিলং নিয়ে আসায় সোনমকে। তার পরেই শিলং সদর থানায় নিয়ে আসা হয় তাকে। রাতেই শারীরিক পরীক্ষার জন্য সোনমে নিয়ে আসা হয়েছিল শিলংয়ের গনেশ দাস হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজিপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সোনম। ৯ মে ভোরে তাকে গ্রেপ্তার করে নন্দগঞ্জ থানার পুলিশ। এর পরেই তাঁকে মেঘালয়ে নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর হওয়ার পরেই সোনমে মেঘলায়ে নিয়ে আসা হয়েছে। মেঘালয়ের এক পুলিশ আধিকারিক জানান, গাজিপুর থেকে পাটনা নিয়ে আসা হয় সোনমকে। সেখান থেকে ফ্লাইটে কলকাতা এবং গুয়াহাটি হয়ে শিলং আনার হয় সোনম রঘুবংশীকে। এই যাত্রা পথে তিনি বেশি কথা বলেননি বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

Be the first to comment