রোজদিন ডেস্ক, কলকাতা:- শিক্ষক নিয়োগ-দুর্নীতির প্রেক্ষিতে রাজ্য সরকারকে নিশানা করে এবং যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিকে সামনে রেখে বুধবার কনভেনশনের ডাক দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন। তাদের অভিযোগ, রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য আজ হাজার-হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। পাশাপাশি, শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে আরও নানা প্রশ্ন সামনে এসেছে। এই পরিস্থিতিতে চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ভারতসভা হলে ‘রাজ্যে সরকারি শিক্ষা বাঁচাও, যোগ্য শিক্ষকদের সসম্মানে শ্রেণিকক্ষে ফেরাও’, এই শীর্ষকে ওই কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। সেখানে বক্তৃতা রাখবেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়, তরুণ নস্কর, সাবির আহমেদ এবং দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের।

Be the first to comment