বাংলাদেশে সাধারণ নির্বাচন কবে?- জানিয়ে দিলেন ইউনুস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- আগামী বছরেই হবে বাংলাদেশে সাধারণ নির্বাচন। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জানালেন, ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে।

তাঁর কথায়, ”দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া  হয়েছিল – সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে।  এবিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন।”

আজ জাতির উদ্দেশে ভাষণে ইউনুস বলেন, ”আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠ। দেশের ইতিহাস তা মনে রাখবে।” ২০২৪ সালে বাংলাদেশে জুলাই বিপ্লব অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাঁদের মৃত্যু হয়েছে, সেসব ‘শহিদ’দের জন্য কিছু করে যেতে চায় ইউনুস সরকার। ‘জুলাই সনদ’ তৈরির মধ্যে দিয়ে তা হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর কথায়, ‘‘জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কারের কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি, অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*