রোজদিন ডেস্ক, কলকাতা:- সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৫ই জুন বৃহস্পতিবার পালিত হল পবিত্র হজ। এছাড়া আরবে আজ ৬ই জুন শুক্রবার পবিত্র ঈদ-উল- আযহা পালিত হল।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ভারতে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামীকাল ৭ই জুন শনিবার ভারতে পালিত হবে ঈদ-উল-আযহা।
জিলহজ মাসের সঙ্গে ইসলামের দুটি বড় ইবাদত সম্পৃক্ত। এর একটি পবিত্র হজ, অন্যটি ঈদ-উল-আযহা। হজের মূল আনুষ্ঠানিকতা ৯ জিলহজ তারিখে মক্কার অদূরে পবিত্র আরাফাতের ময়দানে পালিত হয়। এদিন হজযাত্রীরা সবাই একসঙ্গে আরাফাতের ময়দানে জড়ো হন। এছাড়াও টানা কয়েক দিন চলে হজের আনুষ্ঠানিকতা।

Be the first to comment