Why only Adani – Ambani, কটাক্ষ অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে শিল্পায়নে শুধুই আদানি – আম্বানি কেন? এই প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বলেন,”হাম দো, হামারা দো, আদানি -আম্বানির সঙ্গে মোদি সরকারের সম্পর্ক এটাই।”
এইদিন নিউ টাউনে গৌতম আদানি জানান, রাজ্যে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন। এই বিনিয়োগ লোক দেখানো কিনা প্রশ্ন তুলে অধীর চৌধুরী বলেন,প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের শিল্পে বিনিয়োগ চেয়েছিলেন। কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে তিনি নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন নি। তাঁরা ও তখন জোর করে কৃষিজমি গ্রহণে বাধা দিয়েছিলেন জানিয়ে অধীর চৌধুরী বলেন, আজ ও কংগ্রেস সেই নীতিতেই অনড় আছে।
রাজ্যের বিজেপি সরকার কে কটাক্ষে বিঁধে তিনি বলেন,হাম দো, হামারা দো, ওদিকে মোদিজি ও অমিত শাহজি! এদিকে আদানি আর আম্বানি!! দেশ থেকে শিল্পপতি রা বাইরে পালাচ্ছেন! তাঁরা বাইরে বেশি বিনিয়োগ করছেন। টাটা কোথায়?
রাজ্য শিল্প বিনিয়োগের আদর্শ বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। আক্ষেপের সুরে বলেন,বিধান রায় যা পেরেছিলেন, তারপর আর কেউ পারলো না কেন বলে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে প্রাকৃতিক সম্পদ, পাহাড়, সমুদ্র, বন্দর, কর্মক্ষম মানুষ কিছুর ই অভাব নেই, রাজ্য সরকার শুধু আদানি আম্বানি কে নিয়ে কেন পড়ে থাকবে বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*