রোজদিন ডেস্ক: কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট দেওয়া র বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যে সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হয়।
টেট অ্যাফেক্টেড টিচারস সংগঠনের অন্যতম আহবায়ক আনন্দ হান্ডা বলেন, তামিলনাড়ু ও কাশ্মীর সরকার এই সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও এই রাজ্যের সরকার নীরব কেন তাঁরা প্রশ্ন তোলেন। এই টেট দেওয়া নিয়ে সারা দেশের ৩৩ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রাজ্যের ৯০ হাজার শিক্ষক শিক্ষিকা ও চরম উদ্বেগ, উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন বলে জানান।
এই সমস্যার সমাধান না হলে আগামী ৭ অক্টোবর তাঁরা কলকাতায় বিক্ষোভ সমাবেশ করবেন বলে আনন্দ হান্ডা জানিয়েছেন।

Be the first to comment