রোজদিন ডেস্ক: প্রখ্যাত পরিবেশ বিদ তথা সমাজসেবী সোনম ওয়াংচুক তাঁকে এনকাউন্টারে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তা হতে পারে বলে তাঁর আশঙ্কা। গত বছর লাদাখে হিংসাত্মক ঘটনায় চার জনের পুলিশের গুলিতে মৃত্যু হয়। এইদিন এর বর্ষপূর্তি তে সোনম ওয়াংচুক বলেন, তাঁকে প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে, এর জন্য তিনি প্রস্তুত বলে জানান। বলেন, জাতিকে জাগানোর জন্য যদি তাঁকে মৃত্যু বরণ করতে হয় আপত্তি নেই। গত বছরের ঘটনা র বিচারবিভাগীয় তদন্তের রিপোর্ট তিনি প্রকাশ্যে আনার দাবি জানান।দিল্লিতে সি জে পি র মিছিলে হামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে দায়ী করে তিনি তাঁর পদত্যাগ দাবি করেন।
রাহুল গান্ধী এই বিষয়ে সমর্থন করলেও লাদাখ নিয়ে নীরব কেন তিনি প্রশ্ন তোলেন।
লাদাখের মানুষের ন্যায্য দাবি নিয়ে তাঁর লড়াই চলবে বলেও জানিয়েছেন তিনি।

Be the first to comment