রোজদিন ডেস্ক: বিজেপি চিন্তন বৈঠক এখন তাদের বিশাল চিন্তা র ব্যাপার হয়েছে। বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই কটাক্ষ করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে নিয়ে এইদিন দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক, বিরোধী দলগুলির সম্মিলিত চাপে বিজেপি এখন প্রবল চাপে পড়েছে বলে জয়রাম রমেশ মনে করেন। নাম না করে অমিত শাহ কে বিঁধে বলেন, স্বঘোষিত চাণক্য এখন ফ্যাসাদে পড়েছেন। প্রধানমন্ত্রী কে ঠুকে বলেন, নন বায়োলজিকাল প্রধানমন্ত্রী এখন প্রবল চিন্তায়।
দিল্লিতে বিজেপির চিন্তন বৈঠক এখন নিজেরাই প্রবল চিন্তায় বলে মন্তব্য করেন তিনি। জ্ঞানেশ কুমার কে নিয়ে চাপে পড়া বিজেপি এখন সংসদে আসন পুনর্বিন্যাস ইত্যাদি নিয়েও ভাবিত নয় বলে বিরোধী শিবির মনে করেন।

Be the first to comment