রোজদিন ডেস্ক: প্রাক্তন আমলা দেবাশিস সেন কে নিউ টাউনের সম্রাট বলে তীব্র কটাক্ষে বিঁধেলেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বাদ দেন নি প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কেও।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার, দল কে নিয়ে বুধবার একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন এই দুই বিশিষ্ট প্রাক্তন আমলা।
বৃহস্পতিবার তাঁদের দুজন কে তীব্র আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, এই সব কথা ওঁরা আগে বলেন নি কেন? ওঁরা তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর একান্ত বিশ্বাসভাজন ছিলেন। ওঁদের চোখ দিয়েই উনি সব দেখতেন। তখন কি ওঁরা আঙুল চুষছিলেন বলেও তোপ দাগেন তিনি।
বলেন, যাঁদের ই প্রাক্তন মুখ্যমন্ত্রী নানা সুযোগ সুবিধা দিয়েছেন, এখন তাঁরা ই এই সব বলছেন! এর নেপথ্যে বিজেপি কারসাজি থাকতে পারে বলে তিনি সংশয় ব্যক্ত করেন।

Be the first to comment