PA of Avishek Banarjee, সুমিত রায়ের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়ের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শালবনি জমি দুর্নীতির অভিযোগে সি আই ডি তাঁকে গ্রেফতার করেছে।সূত্রের খবর, জমি দুর্নীতি ছাড়া শালবনিতে সুমিত রায়ের বিরুদ্ধে বালি দুর্নীতির অভিযোগ ও আছে। এই খাতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার লেনদেনের অভিযোগ
উঠেছে তাঁর বিরুদ্ধে।
এইদিন আদালতে সুমিতের স্ত্রী ও উপস্থিত ছিলেন। দম্পতি নিজেদের মধ্যে কথা বললে অসন্তুষ্ট হয় পুলিশ। তাঁদের জানানো হয়, এখানে কথা বলতে হলে আদালতের অনুমতি প্রয়োজন।
সুমিত রায়ের আইনজীবীর আর্জি মেনে আদালত অভিযুক্ত কে প্রয়োজনে চেকে স্বাক্ষরের অনুমতি দিয়েছে।
তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালে আদালত তা খারিজ করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
বুধবার অভিষেক ব্যানার্জি কলকাতা ফিরেছেন। তাঁর আপ্ত সহায়কের গ্রেফতার ইত্যাদি নিয়ে এখন অবধি তিনি কোন মন্তব্য করেন নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*