রোজদিন ডেস্ক, কলকাতা:- ইন্দোরের এক মহিলা তাঁর স্বামী মহম্মদ শাহবাজের বিরুদ্ধে ধর্ম পরিবর্তন ও জোর করে গোমাংস খাওয়ানোর চেষ্টার গুরুতর অভিযোগ এনেছেন। আরতি কুমারী নামে ওই মহিলা জানান, পাঁচ বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে শাহবাজকে তিনি বিয়ে করেন। তাঁর অভিযোগ, বিয়ের পর শাহবাজ তাঁকে হিন্দু ধর্ম সংক্রান্ত ছবি মুছে ফেলতে ও গোমাংস খেতে বাধ্য করেন।
আরতি আরও অভিযোগ করেন, শাহবাজ তাঁকে মারধর করতেন এবং বর্তমানে তাঁর সঙ্গে সংসার করতে অস্বীকার করছেন। নিজের পরিবারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর তিনি এখন বাড়ি ফিরতে চান। আরতি বেগুসরাইয়ের পুলিশ সুপারের কাছে আবেদন জানালে তাঁকে একটি শেল্টার হোমে পাঠানো হয়। অন্যদিকে, শাহবাজ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আরতি আগে থেকেই বিবাহিত এবং তিন সন্তানের জননী। শাহবাজের বক্তব্য, যিনি কোরান পড়তে জানেন না বা স্বাক্ষরও করতে পারেন না, তাঁকে গোমাংস খেতে বলার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে সদর ডিএসপি সুবোধ কুমার জানিয়েছেন, আরতি কোনো এফআইআর করেননি, কেবল বাড়ি ফেরার আবেদন করেছেন এবং তাঁকে ইন্দোর পাঠানোর প্রক্রিয়া চলছে।

Be the first to comment