Before Durgapujo, মুখ্যমন্ত্রী ফের মহাকরণে বসবেন? জল্পনা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি পুজোর আগে ফের সাবেক মহাকরণে বসবেন? সূত্রের খবর, তিনি ও ছয় গুরুত্বপূর্ণ মন্ত্রীর জন্য মহাকরণে ঘর সংস্কার, সাজানোর কাজ দ্রুত গতিতে চলছে। নবান্ন নয়, মহাকরণ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনার কাজ করবেন বলে জানা গেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ২০১৩ সালের অক্টোবরে মহাকরণের পাট উঠিয়ে গঙ্গার ওপারে নবান্নয় সরকারের সদর দফতর নিয়ে গেছিলেন। মহাকরণের সংস্কারের কাজ শেষ হলে কয়েক মাস পর ফিরবেন বলেও জানিয়ে ছিলেন৷ যদিও পরে এই ব্যাপারে তিনি আর তৎপর হন নি। চলতি বছর তাঁর কার্যকালের শেষ অবধি নবান্নেই সরকারের কাজ করেছেন।
বর্তমান মুখ্যমন্ত্রী প্রথম থেকে মহাকরণে আসা নিয়ে আগ্রহী। যদিও নিউ টাউনে রাজ্য সরকারের নতুন সদর দফতর হবে বলে জানা গেছে। এর মধ্যে মহাকরণের সংস্কারের কাজে গতি লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর জন্য দফতরের কাজ ও প্রায় সারা। সরকারি মহলে জোর গুঞ্জন, পুজোর আগেই নবান্ন ছেড়ে এখানেই বসবেন মুখ্যমন্ত্রী।।
অন্য সূত্রে র খবর, মহাকরণের সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীকে দিতে আগ্রহী রাজ্য সরকার। আগামী সপ্তাহে গৌতম আদানি সহ সংস্থার পদস্থ প্রতিনিধি দের কলকাতা আসার কথা। ওই সময় মহাকরণ সংস্কারের দায়িত্ব নিয়ে তাঁদের আলোচনা হতে পারে।
এর আগে আদানি গোষ্ঠীর প্রতিনিধি রা সাবেক মহাকরণের পরিস্থিতি সরেজ মিনে দেখে গেছেন। গৌতম আদানি কি সিদ্ধান্ত নেন তাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*