মহিলারা নির্ভয়ে কাজ করুন

Spread the love

রোজদিন ডেস্ক : ক্ষমতায় এসে রাজ্যের মহিলাদের নির্ভয়ে কাজ করতে, পড়াশোনা সহ সব রকম কাজ কর্ম করার আহবান জানালেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ নিজের দফতরে যান তিনি। আগামী দিনে দফতরের কাজে অগ্রাধিকার, কর্ম পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
রাজ্যের ফ্যাশন জগতের একদা নামী ব্যক্তিত্ব অগ্নিমিত্রা পাল রাজনীতিতে আসার পর থেকেই রীতিমত সক্রিয়। এবার মন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিস্কার জানিয়ে দেন, শিশু কল্যাণ, দুর্নীতি দমনে তাঁদের সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে।
এই রাজ্য সহ সারা দেশে আলোড়ন তোলা আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ, হত্যার ফাইল ও খোলা হবে বলে ইঙ্গিত দেন। উল্লেখ্য, ওইদিন খবর পেয়ে আর জি করেও গেছিলেন তিনি। দেহ নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।
সিপিএমের মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা প্রমুখও প্রাণপণ আটকানোর চেষ্টা করেন দেহ নিয়ে যাওয়ার।
এবার ক্ষমতায় এসেছেন অগ্নিমিত্রা পাল, মহিলাদের উত্যক্ত, অত্যাচার, হামলা ইত্যাদি কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন। সব থানায় মহিলাদের অভিযোগ নিতে হবে।
তাঁদের সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, ডবল ইঞ্জিন সরকার সবার জন্য কাজ করবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*