‘নো ওয়ার্ক, নো পে’ নোটিশ নিয়ে শ্রমিক অসন্তোষ হলদিয়ায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হলদিয়া বন্দরের একটি বেসরকারি সংস্থায় শ্রমিকদের উদ্দেশে ‘নো ওয়ার্ক, নো পে’ নোটিস দিয়েছিল। এই নোটিস আসতেই সংস্থার শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

বৃহস্পতিবারই সকালে আন্দোলন নামেন তাঁরা। পরে চাপে বিকেলেই সেই নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হয় ওই সংস্থা। তারা জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থায় প্রায় ৫৫০ জন শ্রমিক রয়েছেন। বৃহস্পতিবার সকালে একটি নোটিস টাঙান কর্তৃপক্ষ। যেখানে বলা হয়, ১ আগষ্ট, শুক্রবার অর্থাৎ আজ থেকে সংস্থার প্রয়োজনে শ্রমিকদের ডাকা হবে। শুধুমাত্র তখনই তাঁরা মজুরি পাবেন। কোনও কাজ না থাকলে শ্রমিকদের ডাকা হবে না। ফলে মজুরিও দেওয়া হবে না। এই নোটিস নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয় শ্রমিকদের মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*