রোজদিন ডেস্ক, কলকাতা:- মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সাতসকালে দূর্ঘটনার কবলে যাত্রিবাহী বেসরকারি বাস। আহত হন ১০ জন যাত্রী।
শুক্রবার বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়ার আশুড়িয়া মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, জানা ৩০ জন যাত্রী নিয়ে সোনামুখী থেকে দুর্গাপুর যাচ্ছিল বেসরকারি ওই বাস।
আশুড়িয়া মোড়ের কাছে হঠাৎই এক মোটরবাইক আরোহী সামনে এসে পড়ায় তাঁকে বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাস রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারাই আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়।

Be the first to comment