দশে দশ

Spread the love
  1. আগামী কাল ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। 
  2. কলকাতায় বঙ্কিমচন্দ্রের বাড়িটি রক্ষণাবেঙ্গণ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
  3. SIR নিয়ে মিথ্য়াচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।
  4. তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, “বদলও হবে, বদলাও হবে।”
  5. SIR-এর প্রতিবাদে ঠাকুরনগরের অনশনে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। SIR-শুরুর পরদিন থেকেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। 
  6. তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বসে SIR-র ফর্ম বিলির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের মাথাভাঙায়। অভিযোগ, BLO-র উপর হামলা চালান বিজেপির বুথ লেভেল এজেন্ট 
  7. কালনায় রাস্তায় পড়ে এনুমারেশন ফর্ম! উদ্ধার ২৭টি ফর্ম, পুলিশে খবর স্থানীয়দের ।
  8. বিহারের দানাপুরে মাথায় বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে  একই পরিবারের পাঁচজনের। দম্পতির সঙ্গে প্রাণ হারিয়েছে তাঁদের ৩ জন শিশুও !
  9. আজও ১৯ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৫-১৬ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের পারদ।
  10. রবিবার, ৯ নভেম্বর অসম সরকার বহুগামিতা নিষিদ্ধ করতে বিল পাশ করল। যদি কেউ বহুগামিতা করতে গিয়ে ধরা পড়েন, তাহলে  সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*