“ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম”, সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সোমবার ১০ নভেম্বর, ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস। নন্দীগ্রাম মানেই এক ব্যতিক্রমী লড়াই, এক কঠিন সংগ্রামের রক্তঝরা ইতিহাস। সিপিএমের পুলিশ ও হার্মাদদের বিরুদ্ধে সেদিন রুখে দাঁড়িয়েছিল গ্রামবাসীরা। নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ হয়েছিলেন অনেকে। সেটাই ছিল সিপিএমের শেষের শুরু। সেই সংগ্রামের বর্ষপূর্তিতে এদিন সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর সকল শহিদদের শ্রদ্ধাঞ্জলি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে তিনি লিখলেন-
“ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম”
নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি নন্দীগ্রাম দিবসকে স্মরণ করে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন—

“২০০৭ সালের এই দুর্ভাগ্যজনক দিনে, নন্দীগ্রামের সাহসী মানুষ তৎকালীন বামফ্রন্ট সরকারের বর্বর প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের জমি, মর্যাদা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
অত্যাচারীর চেহারা বদলেছে, নিপীড়ন একই রয়ে গেছে। গতকালের হার্মাদরা আজকে জল্লাদ হয়ে ফিরে এসেছে। যেখানে একসময় বামফ্রন্ট গোপন “বৈজ্ঞানিক রিগিংয়ের” উপর নির্ভর করত, বর্তমান সরকার অদৃশ্য জালিয়াতির আশ্রয় নেয়।
বাংলা বামফ্রন্টকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনও ভুলবে না, আজ আমরা দিল্লির জমিদারদের কাছে একই বার্তা পাঠাচ্ছি। বাংলা নিরলসভাবে এবং দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করবে। আমরা তাদের অহংকারকে ভোটের বাক্সে চূর্ণ করব এবং এই বর্জনের রাজনীতিকে ইতিহাসের আস্তাকুঁড়ে ফেলে দেব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*