রোজদিন ডেস্ক : IPL ২০২৬-এর নিলাম হতে পারে আগামী ১৫ ডিসেম্বর। এবার নিলামের আসর বসছে ভারতে। শেষ দুটি আইপিএলের নিলাম দুবাই এবং জেড্ডায় অনুষ্ঠিত হয়েছিল। তবে এখনও পর্যন্ত নিলামের দিনক্ষণ ও ভেনু নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নিয়ম অনুযায়ী ১০টি ফ্র্যাঞ্চাইজিকে বাধ্যতামূলক ভাবে নিলামের আগে তারা কে কোন ক্রিকেটারকে রাখবে এবং কাকে ছাড়বে তা আইপিএল কাউন্সিলকে
জানিয়ে দিতে হবে। সেই তালিকা দেখে টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিলামে কোন ক্রিকেটারদের রাখা হবে তার তালিকা বানাবে। তারপর শুরু নিলাম। এবার নিলামে সন্জু স্যামসন, রবীন্দ্র জাদেজারা ভালো দর পেতে।পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Be the first to comment