১০টা

Spread the love
  1. আগামীকাল সোমবার ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরবর্তী পরিস্থিতির পর্যালোচনা ও প্রশাসনিক বৈঠক।
  2. নির্দেশ না মেনে ফর্ম বিলি, ৮ বিএলওকে শো কজ কমিশনের। বিএলও সম্পর্কে অভিযোগ জানাতে চালু হেল্পলাইন।
  3. কাজের চাপে ব্রেন স্ট্রোকে মহিলা বিএলও-র মৃত্যু, দাবি স্বামীর।
  4. এসআইআর আতঙ্কে মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়েরও
  5. ২০১৫ সালের মানব পাচার মামলায় শহরে ইডির তল্লাশি, উদ্ধার এক কোটিরও বেশি নগদ, দামী গাড়ি।
  6. জেলার পর দ্রুত নামছে শহর কলকাতার পারদ একেবারে দোরগোড়ায় শীত।
  7. জাল পাসপোর্ট-কাণ্ডে গাইঘাটা থেকে গ্রেফতার চক্রের মূল পান্ডা। তাকে নিয়ে হিঙ্গলগন্জের এই ঘটনায় ধৃতের সংখ্যা দুই। ধৃত চিরঞ্জিত ঘোষ বিদেশে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে।
  8. বালোচিস্তানে পাক যুদ্ধবিমানের হানা, রাষ্ট্রসংঘের তদন্তের দাবি জানাল একাধিক মানবাধিকার সংগঠন।
  9. দলের নির্দেশ অমান্য করার জের, শোকজের চিঠি পেলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। যাচ্ছে পদও।
  10. প্রাণহানির আশঙ্কা, লালুর বড় ছেলে তেজপ্রতাপকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*