কেরালার প্রথম মহিলা মন্ত্রী গৌরী আম্মার বাড়ি সংগ্রহশালা হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক :
কেরালার প্রথম মহিলামন্ত্রী কে আর গৌরী আম্মার বাসভবনে সংগ্রহশালা হচ্ছে। ওই রাজ্যের দীর্ঘ বামপন্থী আন্দোলনের ইতিহাসে গৌরী আম্মা ও তাঁর স্বামী টি ভি টমাসের নাম এখনও বহু মানুষ মনে রেখেছেন। বামপন্থী আন্দোলনের কিংবদন্তি নেতা প্রয়াত নাম্ব্রুদ্রিপাদের নেতৃত্বে কেরালা তথা সারা দেশের প্রথম বামপন্থী সরকারের মন্ত্রিসভায় এই দম্পতি মন্ত্রী ছিলেন। ১৯৬০ সালে আলাপুঝায় তাঁরা এই বাড়ি কিনেছিলেন। যা বহু ইতিহাসের সাক্ষী। স্বামী টি ভি টমাসের সঙ্গে বিচ্ছেদের পরও গৌরী আম্মা আমৃত্যু ওই বাড়িতে বাস করে গেছেন। যাঁর প্রগতিশীল আদর্শ, সহজ সরল জীবনযাত্রা কেরালার আমজনতার মনে এখনও অম্লান। রাজ্য সরকার এই ঐতিহ্যময় বাড়িতে প্রয়াত নেত্রীর স্মৃতিতে সংগ্রহ শালা তৈরির জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছে। আরও অর্থ প্রয়োজন হলে আলাপুঝার বিধায়ক পি পি চিত্তরঞ্জন তাঁর স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বাড়িটির বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সেখানে সংগ্রহশালা, গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র ইত্যাদি গড়ে তোলা হবে।
১৯৫৭ সালে গৌরী ও টমাসের বিয়ে হয়। দুজনই তখন অবিভক্ত সিপিআই-এ ছিলেন। পরে দল ভাগ হলে গৌরী আম্মা সিপিআইএমে যোগ দিলে ও টমাস সিপিআই-এই ছিলেন।
তৎকালীন বাম রাজনীতি ও আন্দোলনের বহু ঘটনার সাক্ষী এই ভবন আগামী প্রজন্মকেও আকর্ষণ করবে বলে স্থানীয় মানুষ মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*