রোজদিন ডেস্ক :
মালয়েশিয়ার কাছে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন সাত মহিলা। তাঁরা মায়ানমার থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন বলে স্থানীয় প্রশাসনের অনুমান। সম্ভবত তাঁদের মধ্যে রোহিঙ্গারাও আছেন। এর সঙ্গে মানব পাচার যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
সুত্রের খবর, বাংলাদেশ, মায়ানমার ইত্যাদি তুলনামূলকভাবে দরিদ্র দেশগুলি থেকে বহু মানুষ রুজির খোঁজে মালয়েশিয়ায় যান। ঠিকাদাররা গোপনে বেআইনিভাবে চোরাপথে তাঁদের নিয়ে যায়। এই ক্ষেত্রেও সন্দেহ করা হচ্ছে, প্রায় তিনশো জনের একটি বড় দল কে প্রথমে বড় জলযানে করে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছোট নৌকায় মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের কাছে তা উল্টে বহু মানুষ জলে পড়ে যান। মালয়েশিয়ার পুলিশ প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ চলে। সাত মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে এখনও নিখোঁজ। আগামীকাল ফের তল্লাসি চলবে বলে জানা যায়।

Be the first to comment