রোজদিন ডেস্ক :
চেন্নাই এর তিরুভাল্লুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন রাজ্যের দুই তরুণ পরিযায়ী শ্রমিক। বীরভূমের বাসিন্দা ইউসুফ শেখ (২৫) ও বাবু শেখ (২৬) কয়েকমাস আগে রুজির টানে চেন্নাই গেছিলেন। একটি কাগজের কারখানায় কাজ করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাঁরা গুরুতর আহত হন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার সহ তাঁদের চিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হলে ও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তাঁরা শেষ নিশ্বাস ফেলেন।
বীরভূমের বাড়িতে এই খবর এলে পরিবারে হাহাকার দেখা দিয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যদের হারিয়ে শোকার্ত তাঁরা। জেলা প্রশাসন তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছে।
মৃত দুই পরিযায়ী শ্রমিকের একটি করে সন্তান আছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত মাসে ব্যাঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার ফেটে মুর্শিদাবাদের সাত পরিযায়ী শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছিলেন।

Be the first to comment