দশে দশ

Spread the love
  1. কঠোর নিরাপত্তায় আজ বিহারে শেষ দফার নির্বাচন। বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. বিহারের মানুষের কাছে ‘পরিবর্তনের’ আর্জি প্রশান্ত কিশোরের।
  3. লালকেল্লায় বিস্ফোরণ: শোক প্রকাশ করে এ্ক্স হ্যান্ডলে শাহের পুলিশকে নিশানা অভিষেকের
  4. রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের উদ্যোগে পরিচালিত ‘যাত্রী সাথী’ প্রকল্পকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ভারত সরকার ‘Award of Excellence’ এবং সেরা নগর পরিবহন প্রকল্পের চলমান ট্রফি প্রদান করেছে।
  5. ৩ বছর ৩ মাস পর আজ জেলমুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
  6. তিনি স্থিতিশীল আছেন। সেরে উঠছেন। মৃত্যুর খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ধর্মেন্দ্র কন্যা এষা দেওল। লিখলেন, ভুল তথ্য ছড়িয়েছে, তাঁর বাবা আর নেই বলে।
  7. “যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন এবং তাঁদের গোপনীয়তার প্রয়োজনীয়তাকে বুঝুন।” এক্স হ্যান্ডেলে লিখলেন হেমা মালিনী।
  8. বাংলার এসআইআর নিয়ে মামলা হল সুপ্রিম কোর্টে। মামলা করলেন তৃণমূলের দুই নেত্রী মালা রায় ও দোলা সেন। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
  9. এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, নদিয়ার তাহেরপুরে প্রয়াত ৭০ বছরের শ্যামল কুমার সাহা
  10. দুই দেশের নাগরিক এক দম্পতি! বাংলাদেশের শিক্ষক, আবার ভারতের সুবিধাভোগী — নদিয়ার বগুলায় চাঞ্চল্য

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*