- দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা সরকারি ভাবে ৯, আহত ৩০, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল।
- আই ২০ গাড়িতেই ছিল বিস্ফোরক, সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত পুলিশ। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে লালকেল্লার পার্কিং লটে ছিল গাড়িটি।
- বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদের বিস্ফোরক উদ্ধারের ঘটনার যোগ থাকতে পারে, ধারণা তদন্তকারীদের। ঘটনায় নাম উঠে আসছে এক কাশ্মীরি চিকিৎসকের। নাম মহম্মদ উমর।
- এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- বিস্ফোরণস্থল হিসেবে লালকেল্লাই ছিল প্রাথমিক টার্গেট, ধারণা তদন্তকারীদের।
- লালকেল্লায় বিস্ফোরণে এখনও পর্যন্ত আটক চার সন্দেহভাজন, কাউকে রেয়াত নয়, বললেন রাজনাথ।
- দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও। তৎপর কলকাতা পুলিশ। দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশের প্রতিটি থানাকে সর্তক করল লালবাজার। পেট্রোলিং ও নাকা চেকিং করে নজরদারির নির্দেশ। রাত থেকেই নাকা চেকিং শুরু হাওড়া, শিয়ালদহ স্টেশনে।
- দিল্লি বিস্ফোরণে মৃতদের স্মরণে শোক অভিষেকের, চাইলেন আদালতের তত্বাবধানে নিরপেক্ষ তদন্ত।
- বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব এখনও পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩১.৩৮ শতাংশ।সবচেয়ে বেশি কিসানগঞ্জে।
- ভেন্টিলেশনে ক্রমশ সুস্থ হচ্ছেন বলিউড তারকা ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এষা ও হেমামালিনীর।
- সওয়া তিন বছরের বন্দিদশা কাটিয়ে ঘরে ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়। নীরব তৃণমূল।
- বাড়ছে শীতের আমেজ। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা অন্য জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। সকালে হালকা কুয়াশা।

Be the first to comment