- তারাতলায় এখনও উদ্ধারকাজ চলছে। ভিতরে আরও কেউ আটকে আছেন কি না তা তল্লাশি করে দেখা হচ্ছে।
- ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী গ্রেফতার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা , জোর করে আটকে রক্ষা, মারধরের অভিযোগ রয়েছে।
- তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল।
- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী গ্রামে বিজেপির এক শক্তিকেন্দ্র প্রমুখ শুভেন্দু সর্দার-কে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
- শনিবার থেকে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে প্রথম মেট্রোর সামনেই ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে ব্যাহত হয় পরিষেবা।
- শুক্রবার মার্কিন সেনা ইরানের মিসাইল ও ড্রোন ভাণ্ডারে হামলা চালাল। একইসঙ্গে উপকূলবর্তী র্যাডার সাইটেও হামলা করা হয়।
- আজ ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯।
- শনিবার সকালে পাকিস্তানে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশ।
- গ্রুপপর্ব পেরিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে ইতিহাস গড়ল কেপ ভের্দে। শনিবার সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল ‘ব্লু শার্কস’রা।

Be the first to comment